করোনাভাইরাস প্রতিরোধের উপায়

করোনাভাইরাস প্রতিরোধের উপায় 
এখন পর্যন্ত করোনাভাইরাসের কোনো চিকিৎসা আবিষ্কৃত হয়নি। তবে সচেতন থাকলে ও কিছু নিয়ম মেনে চললে, এই ভাইরাসের সংক্রমণ থেকে রেহাই পাওয়া সম্ভব। যেমন-
• বাইরে বের হওয়ার সময় মাস্ক ব্যবহার করা।
• বাইরে পরা ময়লা কাপড় দ্রুত ধুয়ে ফেলা।
• বাইরে থেকে ফিরে সাবান–পানি দিয়ে অন্তত ২০ সেকেন্ড ধরে হাত ধোয়া।
• কিছু খাওয়া কিংবা রান্না করার আগে ভালো করে হাত ধুয়ে নেয়া।
• চোখ, নাক ও মুখের সংস্পর্শ থেকে যতদূর সম্ভব হাত সরিয়ে রাখা।
• সর্দি-কাশি, জ্বরে আক্রান্ত ব্যক্তির কাছাকাছি না যাওয়া।
• অসুস্থ জীবজন্তু থেকে দূরে থাকা।
• খামার, গোয়ালঘর কিংবা বাজারের মতো জায়গা এড়িয়ে চলা।
• কোনও পশু স্পর্শ করার পর ভালোভাবে হাত ধুয়ে নেয়া।
• অপুষ্টি, অনিয়ন্ত্রিত ডায়াবেটিস, স্টেরয়েডজাতীয় ওষুধ নেন কিংবা যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম, তাদের বেশি সতর্ক থাকা।
• রোগের উপসর্গগুলো সাধারণ ঠাণ্ডার তুলনায় বেশি মনে হলে চিকিৎসকের শরণাপন্ন হতে হবে।
• ফলের রস ও পর্যাপ্ত পানি পান করতে হবে।
• ডিম অথবা মাংস রান্নার সময় ভালো করে সেদ্ধ করে নিন।
• উচ্চতাপমাত্রায় ও রোদে ভালোভাবে কাপড়, তোয়ালে, চাদর ইত্যাদি শুকিয়ে নিন।
• ঝুঁকিতে থাকা ব্যক্তিদের যতটা সম্ভব গণপরিবহন এড়িয়ে চলতে হবে।

Share:

No comments:

Post a Comment

Translate

Popular Posts

Recent Posts

Join us

* indicates required